নির্ধারিত রেকর্ড ডেটের কারণে আগামীকাল পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের লেনদেন বন্ধ থাকবে। পরে বৃহস্পতিবার থেকে কোম্পানিটি পুনরায় লেনদেন শুরু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

তথ্য অনুসারে, চলতি ২০২২ হিসাব বছরের জন্য ১২৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে গ্রামীণফোন। চলতি ২০২২ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) গ্রামীণফোনের ইপিএস হয়েছে ১২ টাকা ৮২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১২ টাকা ৮৯ পয়সা।