রজতজয়ন্তী সপ্তাহ উদযাপন করেছে ইকুইটি। সম্প্রতি ইকুইটির করপোরেট অফিসে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির এমডি কাজী আইনুল হক ২৫ বছর ইকুইটিতে আস্থা রাখায় সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি রজতজয়ন্তী অনুষ্ঠানটিকে সফল করার জন্য সবার  প্রতি কৃতজ্ঞতা জানান।