দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে নির্মাণ হচ্ছে আরেকটি সেজং সেন্টার। গতকাল নগর কর্তৃপক্ষ জানায়, হান নদী তীরবর্তী ইয়োআইদুতে নির্মাণ হচ্ছে দ্বিতীয় সেজং সেন্টার ফর পারফর্মিং আর্টস। জার্মানি সফরকালে সিউল মেয়র অহ সি-হুন বলেছিলেন, নতুন কনসার্ট হলটি নির্মাণ হবে হামবুর্গের এলবফিলহারমোনির অনুকরণে। নগর কর্তৃপক্ষ বলছে, ইয়োআইদু পার্কের উত্তর অংশটাকে কনসার্ট হলে রূপান্তর করা হবে। এতে রেস্তোরাঁসহ বিনোদনের বিভিন্ন সুযোগ-সুবিধা থাকবে। পরিকল্পনার অংশ হিসেবে সেখানে দুই হাজার আসনবিশিষ্ট বৃহৎ থিয়েটার ও ৪০০ আসনবিশিষ্ট ছোট থিয়েটার তৈরি করা হবে। দ্য কোরিয়া হেরাল্ড
সিউলে নির্মাণ হচ্ছে দ্বিতীয় সেজং সেন্টার
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে নির্মাণ হচ্ছে আরেকটি সেজং সেন্টার। গতকাল নগর কর্তৃপক্ষ জানায়, হান নদী তীরবর্তী ইয়োআইদুতে নির্মাণ হচ্ছে দ্বিতীয় সেজং সেন্টার ফর পারফর্মিং আর্টস।










