অন্যান্য মুদ্রার বিপরীতে লিরার দরপতনে তুরস্কের পর্যটন খাত অনন্য উচ্চতায় উঠেছে। বিদেশীদের জন্য তুলনামূলক ব্যয় সংকোচন হওয়ায় ভ্রমণ গন্তব্য হিসেবে তুরস্ক সহজ হয়ে উঠেছে। ইউরোপিয়ান ট্রাভেল কমিশনের নির্বাহী প্রধান এদুয়ার্দো সান্তানদার দাবি করেছেন, ব্যয়ভার কমে যাওয়ার কারণে তুরস্কই এখন ইউরোপীয় ভ্রমণেচ্ছুদের পছন্দের তালিকায়। পরিস্থিতি মূল্যস্ফীতির অভিঘাতে নাকাল হলেও এখনো পর্তুগাল কিংবা প্যারিসের বিপরীতে আনাতোলিয়া ও ইস্তানবুলে জীবনযাত্রা সহজসাধ্য। প্যারিসে ৭ কিংবা ৮ ইউরোর নিচে খাওয়া সম্ভব নয়, তুরস্কে তা ৩ ইউরোতেই হয়ে যাচ্ছে। দেশটির পরিসংখ্যান বিভাগের দেয়া তথ্য অনুসারে, চলতি বছরের প্রথমার্ধে ২ কোটি ২০ লাখ মানুষ তুরস্ক ভ্রমণ করেছে, যা গত বছর ছিল ১ কোটি ৮৪ লাখ। পর্যটন খাত থেকে দেশটির আয় ২ হাজার ২০০ কোটি ডলার অতিক্রম করেছে এ সময়ের মধ্যে, যা ২০১২ সালের পর সর্বোচ্চ। পর্যটন খাতের এ উল্লম্ফনকে স্বাগত জানিয়েছে দেশটির সরকার। ফাইন্যান্সিয়াল টাইমস
লিরার পতনে এক দশকের সর্বোচ্চে তুরস্কের পর্যটন
অন্যান্য মুদ্রার বিপরীতে লিরার দরপতনে তুরস্কের পর্যটন খাত অনন্য উচ্চতায় উঠেছে।










