নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারের (সিপিসি) উদ্যোগে এনএসইউতে গতকাল দুই দিনব্যাপী উইমেন্স ক্যারিয়ার কার্নিভাল ২০২৩ শুরু হয়েছে। এটি আয়োজন করেছে হিরোস ফর অল (এইচএফএ) ও আই-সোশ্যাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিরোস ফর অল ইনকরপোরেটেডের প্রতিষ্ঠাতা ও সভাপতি রেহনুমা করিম এবং আই-সোশ্যালের প্রতিষ্ঠাতা ও সিইও ড. অনন্যা রায়হান। নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের অধ্যাপক ও ডিন ড. হেলাল আহাম্মদ এবং আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টুমো পুটিয়েনেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে আরো উপস্থিত ছিলেন এনএসইউ এসবিএ ও সিপিসির সমন্বয়ক এবং প্রভাষক হামিদা মোশাররফ মোনিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম ইসমাইল হোসেন।