ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৯-এর আওতায় ফ্রিজ কিনে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার পেয়েছেন রাজধানীর ফার্মগেটের বাসিন্দা বিথী সাহা। সম্প্রতি মহাখালী ওয়্যারলেসগেট ওয়ালটন প্লাজা শাখায় বিথী সাহার হাতে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার জাকির হোসেন, রিজিওনাল সেলস ম্যানেজার আবু নাসের প্রধান, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার মিজানুর রহমান, প্লাজা ম্যানেজার আল আমিন মিয়া, ওয়ালটন ফ্রিজের প্রডাক্ট ম্যানেজার মো. শহীদুল ইসলাম ও ব্র্যান্ড ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান।