বাংলা নববর্ষ উপলক্ষে প্রাইম বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান মীর সাহাবুদ্দিন। তিনি নববর্ষের তাৎপর্য তুলে ধরে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং তা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেয়ার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য ভারপ্রাপ্ত ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুর রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, রেজিস্ট্রার, বোর্ড সচিব, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক পর্বে নৃত্য, গান ও আবৃত্তিসহ বৈশাখভিত্তিক বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করা হয়। এসব পরিবেশনা দর্শকদের মধ্যে সাড়া ফেলে। পাশাপাশি ছিল পান্তা-ইলিশসহ বৈশাখী খাবারের আয়োজন।

এ আয়োজনের মাধ্যমে প্রাইম বিশ্ববিদ্যালয় পরিবার আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নেয়।

—বিজ্ঞপ্তি