২০২৩ সালে মুনাফার উল্লম্ফন দেখেছে উড়োজাহাজ পরিষেবা প্রতিষ্ঠান ফ্লাইদুবাই। এতে আকাশ পরিষেবায় নিজেদের অবস্থান আরো শক্তিশালী করতে এক হাজারের বেশি নতুন কর্মী নিয়োগ দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের কোম্পানিটি। ফ্লাইদুবাই কর্তৃপক্ষ সম্প্রতি জানিয়েছে, বার্ষিক ভিত্তিতে ২০২৩ সালে ১ হাজার ১২০ কোটি দিরহাম আয় করেছে কোম্পানিটি। ২০২২ সালে এর পরিমাণ ছিল ৯১০ কোটি দিরহাম। এতে ১২ মাসের ব্যবধানে ৭৫ শতাংশ মুনাফা বেড়েছে কোম্পানিটির। বর্তমানে ফ্লাইদুবাইয়ের মোট কর্মী ৫ হাজার ৫৪৫ জন। নতুন নিয়োগকৃতদের প্রায় ৭৩ শতাংশই পাইলট, কেবিন ক্রু এবং ইঞ্জিনিয়ার। ২০২৩ সালে বিশ্বের ৫২ দেশের ১৫৫ গন্তব্যে ফ্লাইট পরিচালনা করেছে কোম্পানিটি। খবর ও ছবি: খালিজ টাইমস