জীবনযাত্রার ব্যয় কিছুটা কমতে শুরু করেছে যুক্তরাজ্য। দুই বছরের মধ্যে প্রথমবারের মতো জিনিসপত্রের দামে নিম্নমুখী প্রবণতা লক্ষ করা গেছে। খবর ফাইন্যান্সিয়াল টাইমস।

ব্রিটিশ রিটেইল কনসোর্টিয়াম (বিআরসি) বলেছে, দোকানগুলোয় জুনের তুলনায় জুলাইতে দাম দশমিক ১ শতাংশ কমেছে। গত বছরের তুলনায় চলতি বছরের জুলাইতে বার্ষিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৬ শতাংশ, যা গত জুনে ছিল ৮ দশমিক ৪ শতাংশ। বিআরসির তথ্যানুযায়ী, খাদ্যের দাম টানা তিন মাস ধরে কমে ১৩ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে, যা গত ডিসেম্বরের পর সর্বনিম্ন হার।

বৃষ্টি বিঘ্নিত আবহাওয়ায় পোশাক ও পাদুকা বিক্রেতারা দাম কমিয়েছে। রান্নার তেল, চর্বি, মাছ ও সকালের নাশতার সিরিয়াল (এক ধরনের খাদ্য) আগের চেয়ে সস্তায় বিক্রি হচ্ছে। তথ্যগুলো বাজেট নিয়ে হিমশিম খাওয়া পরিবারের জন্য কিছুটা স্বস্তি নিয়ে এসেছে।