লসে থাকা পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইনসকে (পিআইএ) বেসরকারীকরণের পরিকল্পনা হাতে নিয়েছে ইসলামাবাদ। সোমবার পাকিস্তান সরকার জানিয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চুক্তির অংশ হিসেবে লোকসান ও ব্যয় কমানোর পরিকল্পনার অংশ হিসেবে বিমানবন্দর পরিচালনা কার্যক্রমকে ঢেলে সাজাতে চায়। অর্থমন্ত্রী ইশহাক দারের সভাপতিত্বে বেসরকারীকরণ বিষয়ক মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বিমান সংস্থাকে বেসরকারি হাতে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বেসরকারীকরণ কমিটি পিআইএ ইনভেস্টমেন্ট লিমিটেডের মালিকানাধীন নিউইয়র্কের রুজভেল্ট হোটেলের মূল্য নির্ধারণ ও বিক্রি করে দিতে একজন আর্থিক উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। রয়টার্স