দেশের অন্যতম শীর্ষ রেমিট্যান্স আহরণকারী ব্যাংক হিসেবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশীর (এনআরবি) দেয়ার রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২৩ অর্জন করেছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এনআরবি আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদের হাতে রেমিট্যান্স অ্যাওয়ার্ড তুলে দেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান।