চলতি বছরে বড় আকারের ধাক্কা খেতে পারে জার্মানির ক্ষুদ্র ব্যবসা ও দোকানিরা। দেশটির জাতীয় রিটেইল সংস্থা হ্যান্ডেলসবারব্যান্ড ডয়েচল্যান্ড বলছে, ২০২৩ সালে নয় হাজারের মতো দোকান ও ক্ষুদ্র ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। সরকারি উপাত্তে দেখা গেছে, ২০২১ সালে জার্মানির জিডিপিতে রিটেইল খাতের অবদান ছিল ১৭ শতাংশ। জার্মানির জিডিপিতে যা তৃতীয় বৃহৎ খাত হিসেবে দাঁড়ায়। আনাদোলু এজেন্সি