ক্যাথে প্যাসিফিক বছরের প্রথমার্ধে ৫৪ কোটি ৬০ লাখ মার্কিন ডলার মুনাফা অর্জন করেছে। গত বছর ৬৪ কোটি মার্কিন ডলারের লোকসান করেছিল প্রতিষ্ঠানটি। চলতি বছরের শেষ নাগাদ যাত্রী ধারণক্ষমতা প্রাক-মহামারী স্তরের ৭০ শতাংশে পৌঁছানোর লক্ষ্য নিয়েছে এয়ারলাইনসটি। ফ্রি মালয়েশিয়া টুডে।

কোম্পানির প্রধান প্যাট্রিক হিলি হংকংয়ের এভিয়েশন কেন্দ্রের সংযোগ পুনর্নির্মাণে তাদের অগ্রগতির কথা উল্লেখ করে ফ্লাইট ও গন্তব্য সংযোজনের প্রশংসা করেন। প্রথম প্রান্তিকে ক্যাথে প্যাসিফিক ৭৮ লাখ যাত্রী বহন করে ৩২০ কোটি মার্কিন ডলার আয় করেছে। পাশাপাশি সামগ্রিক আয় দ্বিগুণেরও বেশি বেড়ে ৫৬০ কোটি মার্কিন ডলারে পৌঁছেছিল, যা কার্গো ও অন্যান্য পরিষেবাকে এগিয়ে নিয়েছে। সাফল্য সত্ত্বেও দুর্বল বৈদেশিক চাহিদার কারণে কার্গোতে আয় ১১ দশমিক ৬ শতাংশ কমেছে। ক্যাথে পাসিফিকের বাণিজ্যিক পুনরুদ্ধারের পথে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে প্রতিযোগিতার মুখোমুখি হয়েছে। তবে চেয়ারম্যান হিলি নিশ্চিত করেছেন এয়ারলাইনসটি তার বাণিজ্যিক অবস্থান পুনরুদ্ধারের চেষ্টায় রয়েছে।