সম্প্রতি শাখা স্থানান্তর উপলক্ষে রাজধানীর তুরাগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. আব্দুস সালাম।

অনুষ্ঠানে ব্যাংকের পার্শ্ববর্তী শাখাগুলোর ব্যবস্থাপক, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়িক নেতা ও গ্রাহকরা উপস্থিত ছিলেন। নতুন ও সুবিধাজনক স্থানে শাখাটির কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয় গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবা আরো সহজ, দ্রুত ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেছে ব্যাংক কর্তৃপক্ষ।