চীনের সঙ্গে টানা দুই বছর রেকর্ড বাণিজ্য বৃদ্ধির পরে পতন দেখল ভারত। চলতি বছরের প্রথমার্ধে বাণিজ্য কমেছে দেশ দুটির মধ্যে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের বাণিজ্য পারফরম্যান্সের মন্থরতাকে নির্দেশ করছে। দ্য হিন্দু।

চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস (জিএসি) থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, প্রথমার্ধে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ৬ হাজার ৬০২ কোটি ডলার। তথ্যমতে, ২০২২ সালের প্রথমার্ধে ভারতের চীনা পণ্য আমদানির পরিমাণ ছিল ৫ হাজার ৭৫১ কোটি ডলার। চলতি বছর চীন থেকে ভারতের আমদানি দশমিক ৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৫৩ কোটি ডলার। আর উত্তরের প্রতিবেশী দেশটিতে রফতানি দশমিক ৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৪৯ কোটি ডলারে।

তবে যেকোনো দেশের সঙ্গে এটিই ভারতের সর্বোচ্চ বাণিজ্য ঘাটতি। চলতি বছর চীন থেকে ভারতের আমদানির পরিমাণ কমার পাশাপাশি চাহিদা কম থাকায় চীনে রফতানির পরিমাণও কমে গেছে ভারতের। ফলে বছরের প্রথমার্ধে বাণিজ্যের পরিমাণ কমে এলেও দেশ দুটির মধ্যকার বাণিজ্য ঘাটতির পরিমাণে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসেনি। জানুয়ারি-জুন বাণিজ্য দাঁড়িয়েছে ৪ হাজার ৪০৭ কোটি ডলারে, যা ২০২২ সালের প্রথমার্ধের ৪ হাজার ৭৯৪ বিলিয়ন থেকে সামান্য কম।