টুইটার ও মেটার পর এবার গণছাঁটাই শুরু হয়েছে অ্যামাজনে। প্রতিষ্ঠানটি এরই মধ্যে অন্তত ১০ হাজার কর্মীকে ছাঁটাই করেছে। রয়টার্স জানিয়েছে, তাদের ছাঁটাই প্রক্রিয়া আগামী বছর পর্যন্ত চলবে।
গতকাল বৃহস্পতিবার অ্যামাজন জানিয়েছে, যেভাবে পরিকল্পনা করা হয়েছে, তাতে কাজের ক্ষেত্র আরো কমে আসবে। ফলে কর্মীদের সংখ্যা সমন্বয় করতেই হবে।
সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস ধরেই বড় ধরনের ক্ষতির সম্মুখীন অ্যামাজন। আর এ কারণেই গণহারে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে তারা।এর পাশাপাশি খরচ কমানোর জন্য আরো বেশকিছু উদ্যোগও নিয়েছে প্রতিষ্ঠানটি।
এর আগে গত সপ্তাহেই গণছাঁটাইয়ের পথে হেঁটেছে টুইটার। ইলোন মাস্কের মালিকানায় সংস্থাটির প্রায় ৫০ শতাংশ কর্মীর চাকরি গেছে। এরপর বড়সংখ্যক কর্মী ছাঁটাই করেছে ফেসবুকের মূল সংস্থা মেটাও।










