চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে রেকর্ড মুনাফা পাওয়ার কথা জানিয়েছে এমিরেটস। কভিডের বিপর্যয় কাটিয়ে বিশ্বজুড়ে ভ্রমণ বাড়ায় মুনাফায় উল্লম্ফন দেখেছে মধ্যপ্রাচ্যের বৃহত্তম উড়োজাহাজ পরিবহন সংস্থাটি। এপ্রিল-সেপ্টেম্বর সময় এমিরেটসের মুনাফা ১১০ কোটি ডলারে উন্নীত হয়েছে। এ সময়ে সংস্থাটির আয় গত বছরের একই সময়ের তুলনায় ১৩১ শতাংশ বেড়ে ১ হাজার ৩৭০ কোটি ডলারে পৌঁছেছে। রয়টার্স