এ উপলক্ষে গতকাল হাট প্রাঙ্গণে ডিজিটাল পেমেন্ট বুথটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সার্ভিসেস ডিপার্টমেন্ট ১-এর পরিচালক এএনএম মঈনুল কবির। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মো. পারভেজ আনজাম মুনীর এবং ব্র্যাক ব্যাংকের হেড অব মার্চেন্ট অ্যাকোয়ারিং খায়রুদ্দিন আহমেদ বাপ্পি।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্র্যাক ব্যাংকের ডিজিটাল পেমেন্ট বুথে পশুর ক্রেতা ও ব্যবসায়ীরা ব্যাংক হিসাব বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসে (এমএফএস) টাকা জমা ও উত্তোলন, যেকোনো ব্যাংকে টাকা পাঠানো ও গ্রহণ, কিউআর কোড ও পিওএস মেশিনের মাধ্যমে পেমেন্ট, তাৎক্ষণিক ব্যাংক হিসাব খোলা, জাল নোট শনাক্তকরণ এবং এজেন্ট ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

ব্যাংক কর্তৃপক্ষ বলছে, এ বুথের মাধ্যমে পশু ব্যবসায়ীরা নিরাপদে বিক্রির অর্থ ব্যাংকে জমা রাখতে পারবেন, ফলে নগদ অর্থ ব্যবহারের ঝুঁকি কমবে। একই সঙ্গে ক্রেতারাও দ্রুত ও নিরাপদ ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হয়ে উঠবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার দেবাশীষ ভৌমিক এবং ক্লাস্টার ম্যানেজার জাহেদুল মতিন।