বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও চীনা সিকিউরিটিজ রেগুলেটরি কমিশনের (সিএসআরসি) মধ্যে একটি দ্বিপাক্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিএসইসির পক্ষে সংস্থাটির চেয়ারম্যান ও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসকো) এশিয়া-প্যাসিফিক রিজিয়নাল কমিটির (এপিআরসি) ভাইস চেয়ার অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ও বিএসইসির নির্বাহী পরিচালক মো. মাহবুবুল আলম উপস্থিত ছিলেন। আর সিএসআরসির পক্ষে সংস্থাটির চেয়ারম্যান ফ্যাং জিংহাই, মহাপরিচালক হুও রুইরং ও ডেপুটি ডিভিশন পরিচালক জিংওয়েই চেন এ সভায় উপস্থিত ছিলেন। সভায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক, বিনিয়োগ ও পুঁজিবাজারসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এ সময় অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি চীনের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে বিনিয়োগে সম্ভাবনার দিকগুলোর ওপর আলোকপাত করেন। -বিজ্ঞপ্তি