চলতি বছর হংকংয়ের হাউজিং এস্টেটগুলোয় বাড়ির দাম ২৫ শতাংশ কমে যেতে পারে। দীর্ঘায়িত কভিডজনিত বিধিনিষেধ, ক্রমবর্ধমান সুদের হার এবং দেশত্যাগের উচ্চহার ২০০৮ সালের আর্থিক সংকটের পর বাড়ির দামে সবচেয়ে খারাপ পতনের কারণ হতে পারে। রিয়েল এস্টেট ব্রোকারেজ প্রতিষ্ঠান মিডল্যান্ড রিয়েলটি জানিয়েছে, ২০২১ সালের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত দুটি এস্টেটে বাড়ির দাম ২০ শতাংশেরও বেশি কমেছে। চলতি বছরের প্রথম ১০ মাসে ২০টি এস্টেটে বাড়ির দাম নিম্নমুখী হয়েছে এবং এর মধ্যে ১৬টিতে দাম ১০ শতাংশের বেশি কমেছে। সাউথ চায়না মর্নিং পোস্ট