রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের স্থায়ী সম্পদ পুনর্মূল্যায়নের পর ১১ কোটি টাকার বেশি বেড়েছে। সম্প্রতি কোম্পানিটির  সম্পদ পুনর্মূল্যায়ন করেছে নিরীক্ষাপ্রতিষ্ঠান এমআরএইচ দে অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। পুনর্মূল্যায়িত সম্পদের প্রতিবেদন রূপালী লাইফের পর্ষদে অনুমোদন দেয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্য অনুসারে, পুনর্মূল্যায়নের আগে রূপালী ইন্স্যুরেন্সের মোট স্থায়ী সম্পদের মূল্য ছিল ৩৪ কোটি ২৯ লাখ ৫৫ হাজার ৩৯৫ টাকা। পুনর্মূল্যায়নের পর সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪৫ কোটি ৯৭ লাখ ২০ হাজার টাকা। অর্থাৎ পুনর্মূল্যায়নের পর ব্যাংকটির স্থায়ী সম্পদের মূল্য বেড়েছে ১১ কোটি ৬৭ লাখ ৬৪ হাজার ৬০৫ টাকা। 

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি।