রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এখন মালিবাগ বাজার রোডের সারিনা পয়েন্টে। গতকাল স্বপ্নের নতুন এ আউটলেট উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইনভেস্টর এবং সারিনা আলম কনস্ট্রাকশনের সিইও মো. শামসুল আলম সুমন, স্বপ্নের হেড অব বিজনেস এক্সপ্যানশন মো. শামছুজ্জামান, হেড অব রিজিওনাল সেলস অপারেশনস জায়েদ ইমামসহ আরো অনেকে।