এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলী। সম্মানিত অতিথি ছিলেন এসিআই লজিস্টিকসের এমডি সাব্বির হাসান নাসির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান এবং এসিআই পিএলসির পরিচালক (ট্রেজারি, ফাইন্যান্স অ্যান্ড প্ল্যানিং) আবু হাসান জামান।
পূবালী ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান গ্রাহকসেবার মানোন্নয়ন, মার্কেটিং ইনোভেশন, সিআরএম ইন্টিগ্রেশন এবং কো-ব্র্যান্ডেড ক্যাম্পেইন পরিচালনায় যৌথভাবে কাজ করবে।
অনুষ্ঠানে পূবালী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আলী বলেন, ‘এ অংশীদারত্ব দুই প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে। গ্রাহকসেবার মানোন্নয়ন এবং উদ্ভাবনী ব্যাংকিং সুবিধা নিশ্চিতের মাধ্যমে সম্মিলিতভাবে একটি শক্তিশালী ভ্যালু চেইন গড়ে তোলা সম্ভব হবে।’
তিনি আরো বলেন, ‘ব্যাংকিং ও রিটেইল খাতের এ সমন্বয় ডিজিটাল পেমেন্ট, লয়্যালটি সুবিধা এবং বিশেষ অফারের মাধ্যমে গ্রাহকদের দৈনন্দিন জীবনকে আরো সহজ ও সাশ্রয়ী করবে। পাশাপাশি উভয় প্রতিষ্ঠানের কর্মীদের জন্যও নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ঢাকা উত্তরের অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক একেএম আব্দুর রাকিব, মহাখালী করপোরেট শাখার মহাব্যবস্থাপক মো. শাহীন শাহরিয়া, উপ-মহাব্যবস্থাপক ও অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলের প্রধান মো. রবিউল আলম, ধানমন্ডি শাখার উপ-মহাব্যবস্থাপক নিগার সুলতানা, গুলশান সার্কেল-১ করপোরেট শাখার উপ-মহাব্যবস্থাপক মো. মনিরুজ্জামান এবং সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী, গ্রাহক ও শুভানুধ্যায়ী।










