নর্থ সাউথ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক আতিকুল ইসলাম সম্প্রতি কমনওয়েলথ ইউনিভার্সিটিজের ভাইস চ্যান্সেলর সামিট ২০২৪-এ অংশ নিয়েছেন। এ সামিটে সারা বিশ্বের শিক্ষাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা একত্রিত হয়। সম্মেলনে অধ্যাপক ইসলাম উদ্ভাবনী শিক্ষাবিদ্যা, গবেষণা সহযোগিতা এবং উচ্চ শিক্ষার অধিকার ও সমতার চ্যালেঞ্জ মোকাবেলার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর আলোকপাত করেন। শিক্ষামন্ত্রী, চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর এবং জাতিসংঘের প্রতিনিধিসহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এ অনুষ্ঠানে যোগ দিয়েছে।
এসিইউ ভাইস চ্যান্সেলরস সামিটে অংশ নিলেন এনএসইউর উপাচার্য
নর্থ সাউথ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক আতিকুল ইসলাম সম্প্রতি কমনওয়েলথ ইউনিভার্সিটিজের ভাইস চ্যান্সেলর সামিট ২০২৪-এ অংশ নিয়েছেন।










