আখচাষীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি ও সম্মাননা দিল জয়পুরহাট সুগার মিলস। সম্প্রতি এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) যুগ্ম সচিব পুলক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আখলাছুর রহমান, মহাব্যবস্থাপক (কৃষি) তারেক ফরহাদ, আখচাষী কল্যাণ সমিতির সভাপতি আবু তালেব চৌধুরী, সাধারণ সম্পাদক খাজা নাজিম উদ্দিন, মিলের মহাব্যবস্থাপক (অর্থ) সেলিম মিয়া, মহাব্যবস্থাপক (প্রশাসক) নাছির উদ্দিন, মহাব্যবস্থাপক (কারখানা) অনিস রঞ্জন বর্মণ।
মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দিল জয়পুরহাট সুগার মিলস
আখচাষীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি ও সম্মাননা দিল জয়পুরহাট সুগার মিলস।










