চলতি বছরে খাদ্যপণ্যের দাম বাড়াতে যাচ্ছে নেসলে। জার্মান এক সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করে সিইও মার্ক স্নেইডার বলেন, উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে ২০২৩ সালে নেসলে পণ্যের দাম বাড়ছে।। খবর রয়টার্স।

রোববার প্রকাশিত জার্মান সংবাদপত্রে দেয়া সাক্ষাৎকারে স্নেইডার বলেন, দাম বৃদ্ধি হয়তো ২০২২ সালের মতো হবে না। তবে ব্যয় বৃদ্ধির সঙ্গে সংগতি রেখে খাদ্যপণ্যের দাম বাড়াতে হচ্ছে।

কিটক্যাট চকোলেট ও নেসক্যাফে বিক্রেতা কোম্পানিটি জানায়, ২০২২ সালের প্রথম নয় মাসে নেসলের অর্গানিক বিক্রি ৮ দশমিক ৫ শতাংশ বেড়েছে।

বেশির ভাগ উন্নত দেশগুলোয় মূল্যস্ফীতি কয়েক দশকের সর্বোচ্চে দাঁড়িয়েছে।