বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) দেশে সরকারি ক্রয় পরিবেশের উন্নয়নে ও পেশাদারত্ব বাড়াতে নিরলস কাজ করে যাচ্ছে। গতকাল সরকারি অংশীজনের জন্য আয়োজিত বিপিপিএ প্রতিষ্ঠা ও এর কার্যাবলিবিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন। বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শোহেলের রহমান চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে পরিকল্পনা কমিশন, পরিকল্পনা বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, সাধারণ অর্থনীতি বিভাগ, আইএমইডি, বিপিপিএর কর্মকর্তাসহ মোট ৫৫ জন উপস্থিত ছিলেন।
সরকারি ক্রয় পরিবেশের উন্নয়নে বিপিপিএ কাজ করছে
বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) দেশে সরকারি ক্রয় পরিবেশের উন্নয়নে ও পেশাদারত্ব বাড়াতে নিরলস কাজ করে যাচ্ছে। গতকাল সরকারি অংশীজনের জন্য আয়োজিত বিপিপিএ প্রতিষ্ঠা ও










