ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (ডিবিএ) শীর্ষ স্টক ব্রোকার/ডিলারদের প্রতিনিধিদের সঙ্গে গতকাল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) একটি সভা অনুষ্ঠিত হয়েছে। বিএসইসিতে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমদ। সভায় বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম, মার্কেট সার্ভিল্যান্স অ্যান্ড ইন্টেলিজেন্স বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ডিবিএর সভাপতি রিচার্ড ডি রোজারিওসহ ডিএসইর শীর্ষ স্টক ব্রোকার/ডিলারদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি ও বাজার মধ্যস্থতাকারীদের ভূমিকার ওপর আলোচনা করা হয়। —বিজ্ঞপ্তি
বিএসইসি ও ডিবিএর মধ্যে সভা অনুষ্ঠিত
ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (ডিবিএ) শীর্ষ স্টক ব্রোকার/ডিলারদের প্রতিনিধিদের সঙ্গে গতকাল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) একটি সভা অনুষ্ঠিত হয়েছে।










