ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের ১৯৮৫ সালের ব্যাচের উদ্যোগে পঞ্চগড়ে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সম্প্রতি ব্যাচের সভাপতি এ এন এম ওয়াহিদুজ্জামান এবং সদস্য মো. শহীদুল ইসলামের নেতৃত্বে সদর উপজেলার সাতমেরা ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে ছয় শতাধিক কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজ উদ্দিন, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, নেজারত ডেপুটি কালেক্টর মো. ফরহাদ আহমেদ, সাতমেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি ও সদস্যরা।- বিজ্ঞপ্তি