এসবিএসি ব্যাংক পিএলসির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিজিটাল প্রডাক্টস প্লাটফর্ম ‘এসবিএসি স্মার্ট ব্যাংকিং সার্ভিসেস’ উদ্বোধন করা হয়েছে। এটি উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। ব্যাংকের এমডি ও সিইও হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন (শামীম) এমপি এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের ভাইস চেয়ারম্যান একেএম নুরুল ফজল বুলবুল। এ সময় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক মোহাম্মদ নাজমুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
এসবিএসি ব্যাংকের ১১তম বর্ষপূর্তিতে স্মার্ট ব্যাংকিং সার্ভিস উদ্বোধন
এসবিএসি ব্যাংক পিএলসির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিজিটাল প্রডাক্টস প্লাটফর্ম ‘এসবিএসি স্মার্ট ব্যাংকিং সার্ভিসেস’ উদ্বোধন করা হয়েছে।










