ওয়ান ব্যাংক পিএলসি ও নেক মানি ট্রান্সফারের মধ্যে রেমিট্যান্স পরিষেবা চুক্তি স্বাক্ষর হয়েছে। ফলে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য দেশে অবস্থানকারী প্রবাসীরা ওয়ান ব্যাংকের যেকোনো শাখা বা উপশাখায় সহজেই রেমিট্যান্স পাঠাতে পারবেন। সম্প্রতি এক অনুষ্ঠানে ওয়ান ব্যাংকের এমডি মো. মনজুর মফিজ ও নেক মানি ট্রান্সফারের চেয়ারম্যান ইকরাম ফরাজী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।—বিজ্ঞপ্তি