ওমান গত বছরে পর্যটন খাত থেকে ৪৯৫ কোটি ডলার আয় করেছে। ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিসটিকস অ্যান্ড ইনফরমেশনের (এনসিএসআই) তথ্যানুযায়ী, ২০২২ সালের শেষে পর্যটন খাত ২৯০ কোটি যোগ করেছে, যা ২০২১ সালে যুক্ত হওয়া ২১০ কোটি ডলারের চেয়ে ৩৩ শতাংশ বেশি। ওমানের মোট জিডিপির ২ দশমিক ৪ শতাংশ হিস্যা পর্যটন খাতের। ট্যুরিজম স্ট্যাটিসটিক্যাল বুলেটিন থেকে জানা যায়, ওমানের স্থানীয় পর্যটক এ খাতে ৬৮ শতাংশ অবদান রেখেছে, যা ২০২২ সালে ৩৪০ কোটি ডলারের সমতুল্য। ২০২২ সালে আগত দর্শনার্থীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২৯ লাখ, যা ২০২১ সালের তুলনায় ৩৪৮ শতাংশ বেশি। বেশির ভাগ পর্যটক ওমান থেকে এসেছিল, যার সংখ্যা সব পর্যটকের মধ্যে ৬৮ শতাংশ ছিল। তারা ২০২২ সালে ৩৪০ কোটি ডলার ব্যয় করেছে। এরপর এশিয়ার দেশগুলো থেকে ৬ লাখ ৫১ হাজার, ইউরোপীয় দেশগুলো থেকে ৩ লাখ ৬০ হাজার এবং অন্যান্য আরব দেশ থেকে ২ লাখ ৪০ হাজার পর্যটক এসেছিল। বেশির ভাগই এসেছে ভ্রমণ ও ছুটি কাটানোর জন্য। দি অ্যারাবিয়ান বিজনেস