সোনালী ব্যাংক পিএলসির সিনিয়র ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) সঙ্গে পরিচালনা পর্ষদের ১৮তম পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে বুধবার এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী। সভায় এসএমটির চেয়ারম্যান ও ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন পর্ষদ সদস্য, ডিএমডি এবং প্রধান কার্যালয়, স্থানীয় কার্যালয় ও মাঠ পর্যায়ের সব জিএমসহ এসএমটি কমিটির সদস্যরা।
সোনালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সঙ্গে পরিচালনা পর্ষদের সভা
সোনালী ব্যাংক পিএলসির সিনিয়র ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) সঙ্গে পরিচালনা পর্ষদের ১৮তম পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।










