এসবিএসি ব্যাংক পিএলসি ও মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসেস লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস. এম. মঈনুল কবীর এবং মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ আমিনুল কবির ।

এ সময়ে এসবিএসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রবিউল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভুঁইয়া, আন্তর্জাতিক বিভাগের প্রধান ও ভিপি মো. মাজহারুল হাসান, মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসের উপব্যবস্থাপনা পরিচালক লায়লা কউকিনে আরাসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ চুক্তির আওতায় এসবিএসি ব্যাংককে আন্তর্জাতিক কনটেইনার ট্র্যাকিং ও ভেসেল স্ক্রিনিং সিস্টেমের তথ্য দিয়ে সহযোগিতা করবে মে ইন্টান্যাশনাল ট্রেড সার্ভিসেস লিমিটেড।-বিজ্ঞপ্তি