‘গাছ লাগাই ফুলবাড়ী সাজাই, সবুজে সৌন্দর্যের পরিবেশ বাঁচাই’ স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে সৌন্দর্যবর্ধন গাছ রোপণ কার্যক্রমের উদ্বোধন করেছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাক্তার হামিদুল হক খন্দকার।
শনিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার ব্র্যাক মোড়ে বৃক্ষরোপণের উদ্বোধন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব জাফর আলী, উপকর-কমিশনার মিজানুর রহমান উল্লাস, সাবেক ডেপুটি মেডিকেল অফিসার ডাক্তার খোরশেদ আলম, ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ ,ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হবিবর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মণ্ডল বুলবুল, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিলন , নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলীসহ আরো অনেকে।










