মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ ভার্চুয়াল সভায় ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের ব্যালেন্স শিট ও ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ অনুমোদিত হয়। যার ১০ শতাংশ ক্যাশ ও ২ শতাংশ ডিভিডেন্ড।

এজিএমে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সংসদ সদস্য মোরশেদ আলম। স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী।   

গত ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ২ দশমিক ১৭ টাকা। আলোচ্য সময়ে ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ দশমিক ৭১ টাকা ও নিট অপারেটিং ক্যাশফ্লো হয়েছে ৪ দশমিক ৭৩ টাকা।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলম ও মো. আব্দুল হান্নান, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম আমানউল্লাহ, অডিট কমিটির চেয়ারম্যান ড. গাজী মোহাম্মদ হাসান জামিল, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম এ খান বেলাল, পরিচালক আকরাম হোসেন (হুমায়ুন) ও মোশাররফ হোসেন।

আরো ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, সিএফও তাপস চন্দ্র পাল, কোম্পানি সেক্রেটারি আবু আসগার জি হারুনীসহ উদ্যোক্তা ও শেয়ারহোল্ডাররা।

সভায় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক আদিল রায়হান, হাসনে আলম ও মু. মাহমুদ আলম চৌধুরী, এসইভিপি অসীম কুমার সাহা, শাহ মো. সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ানসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা। - সংবাদ বিজ্ঞপ্তি