বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশের (বিএসএমআরএমইউ) ঢাকাস্থ অস্থায়ী ক্যাম্পাসে সম্প্রতি ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক সেমিনার ও সিটিজেনস চার্টার বিষয়ে স্টেকহোল্ডারদের সমন্বয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি রিয়ার অ্যাডমিরাল ড. মোহাম্মাদ মুসা। সেমিনারে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ের কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ইউজিসির ইনোভেশন ফোকাল পয়েন্ট দ্বিজেন্দ্র চন্দ্র দাস। এছাড়া ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয় ও মেরিটাইম সেক্টরের ভূমিকা’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন এটুআইয়ের প্রধান ই-গভর্ন্যান্স বিশেষজ্ঞ ড. ফরহাদ জাহিদ শেখ।