বীমা কোম্পানিগুলোর চিফ এন্ট্রি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসারদের নিয়ে বাংলাদেশ ইন্স্যুরেন্স কোম্পানিজ ক্যামেলকো অ্যাসোসিয়েশন (আইসিসিএবি) নামে একটি সংগঠন গঠিত হয়েছে। সম্প্রতি সংগঠনটির ২০২৪-২৫ মেয়াদে একটি কমিটি ঘোষণা করা হয়। কমিটির চেয়ারম্যান পদে নির্বাচন করা হয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিএফও প্রবীর চন্দ্র দাসকে। আর সাধারণ সম্পাদক হয়েছেন মেটলাইফের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স কর্মকর্তা মইনুল হাই আসিফ। সংগঠন প্রতিষ্ঠার সভায় সভাপতিত্ব করেন বিআইএফইউর প্রধান মো. মাসুদ বিশ্বাস।

গঠিত কমিটির অন্যরা হলেন তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের এএমডি মোহাম্মদ সেলিম (ভাইস চেয়ারম্যান-১, নন-লাইফ), প্রগতি ইন্স্যুরেন্সের ডিএমডি পাপিয়া রহমান (ভাইস চেয়ারম্যান-২, নন-লাইফ), ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মিল্টন বেপারী (ভাইস চেয়ারম্যান-১, লাইফ) এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের এএমডি মো. রফিকুল আলম ভূঁইয়া (ভাইস চেয়ারম্যান-২, লাইফ), জীবন বীমা করপোরেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শাহাদাত (যুগ্ম সাধারণ সম্পাদক-১, জীবন), এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোসলেম উদ্দিন আহমেদ (যুগ্ম সাধারণ সম্পাদক-১, জীবন), প্রাইম ইন্স্যুরেন্সের এএমডি সুজিত কুমার ভৌমিক (যুগ্ম সাধারণ সম্পাদক-১, নন-লাইফ), সিটি জেনারেল ইন্স্যুরেন্সের সিএফও শেখ আজিজুল হক (যুগ্ম সচিব-২, নন-লাইফ)। —বিজ্ঞপ্তি