নিজেদের ব্র্যান্ডের প্রমোশনাল কর্মকাণ্ড ত্বরান্বিত করতে ও ভোক্তাদের নতুন লন্ড্রি ক্লিনিং এক্সপেরিয়েন্স দিতে ওয়ালটনের সঙ্গে কৌশলগত ব্যবসায়িক অংশীদারত্বের সমঝোতা চুক্তি করল আমেরিকাভিত্তিক হোমকেয়ার পণ্যের ব্র্যান্ড অরিক্স। সম্প্রতি রাজধানীর গুলশানে রিমার্ক এইচবি লিমিটেডের করপোরেট অফিসে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ সমঝোতা চুক্তি সই হয়েছে। ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার (সিবিও) মোস্তফা কামাল এবং রিমার্ক এইচবি লিমিটেডের হোম অ্যান্ড পার্সোনাল কেয়ারের বিজনেস হেড খন্দকার মো. মোমিনুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় ওয়ালটন হোম অ্যাপ্লায়ান্সের ব্র্যান্ড ম্যানেজার ফজলে রাব্বী, রিমার্কের ব্র্যান্ড ম্যানেজার ফাহিম হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওয়ালটনের সঙ্গে অরিক্সের চুক্তি
নিজেদের ব্র্যান্ডের প্রমোশনাল কর্মকাণ্ড ত্বরান্বিত করতে ও ভোক্তাদের নতুন লন্ড্রি ক্লিনিং এক্সপেরিয়েন্স দিতে ওয়ালটনের সঙ্গে কৌশলগত ব্যবসায়িক অংশীদারত্বের সমঝোতা চুক্তি করল আমেরিকাভিত্তিক হোমকেয়ার পণ্যের ব্র্যান্ড অরিক্স।










