কর্মীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সুবিধা বাড়াতে শুরু করেছে সিঙ্গাপুরের কোম্পানিগুলো। সুবিধার মধ্যে রয়েছে জিম মেম্বারশিপ, ডেন্টাল চেকআপ সার্ভিস, লাইফ কোচিং সার্ভিস, সেলফ কেয়ার অ্যাপস ও করপোরেট বীমা কভারেজ। কর্মীদের এসব সুবিধা দেয়া হচ্ছে নিয়োগ কর্তাদের পক্ষ থেকে। সাম্প্রতিক কভিড-১৯ মহামারী বিশ্বকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। কভিড-১৯-পরবর্তী সময় থেকে কর্মীদের সুস্থতার বিষয়ে সচেতন হতে শুরু করেছেন নিয়োগ কর্তারা। তারা স্বীকার করেন, মানসিক ও শারীরিক স্বাস্থ্য একে অন্যের থেকে আলাদা নয়। এছাড়া কর্মীদের মানসিক সুস্থতা তাদের উৎপাদনশীলতা বৃদ্ধি করে। দ্য স্ট্রেইটস টাইমস
কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা বাড়াচ্ছে সিঙ্গাপুরের কোম্পানিগুলো
কর্মীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সুবিধা বাড়াতে শুরু করেছে সিঙ্গাপুরের কোম্পানিগুলো।










