চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে উচ্চমানসম্পন্ন গার্মেন্টস উৎপাদনকারী কারখানা স্থাপনের জন্য ১ কোটি ৯৭২ লাখ ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান অক্টোবর৪১২৮ (বিডি) লিমিটেড।

এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকার বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও অক্টোবর৪১২৮ (বিডি) লিমিটেড-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর ও অক্টোবর৪১২৮ (বিডি) লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তৌফিকুল আহসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজা নির্বাহী চেয়ারম্যান প্রতিষ্ঠানটিকে বিনিয়োগের জন্য ধন্যবাদ জানিয়ে নির্বিঘ্ন ব্যবসায়িক কার্যক্রমের জন্য সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

নতুন এ কারখানায় বার্ষিক ভিত্তিতে ৩০ লাখ পিছ স্কি, স্নো স্পোর্টস, হান্টিং ও মোটর রাইডার গিয়ার, ইনসুলেটেড শীতকালীন কোট, ডাউন জ্যাকেট ও প্যান্ট, রেইন গিয়ার, ওয়ার্কওয়্যার, রানিংওয়্যার, ইয়োগাওয়্যার ও ওয়াটার স্পোর্টসওয়্যার উৎপাদিত হবে। সৃষ্টি হবে ২ হাজার ৭৮৮ টি নতুন কর্মসংস্থানের সুযোগ।

এ পর্যন্ত বেপজা অর্থনৈতিক অঞ্চলে মোট ৪৯টি শিল্প প্রতিষ্ঠান বিনিয়োগের জন্য চুক্তি স্বাক্ষর করেছে, যার মোট প্রস্তাবিত বিনিয়োগ প্রায় ১ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ৬টি প্রতিষ্ঠান ইতিমধ্যে উৎপাদন শুরু করেছ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও অক্টোবর৪১২৮ (বিডি) লিমিটেডের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।