টয়োটা গত মার্চে শেষ হওয়া ২০২২-২৩ অর্থবছরে গাড়ি বিক্রির রেকর্ড গড়েছে। উত্তর আমেরিকা ও এশিয়ার বাজারে চাঙ্গা অবস্থানে গত অর্থবছরে পুরোদমে ফিরে এসেছে বিশ্বের শীর্ষ গাড়ি নির্মাতা কোম্পানিটি। 

জাপানভিত্তিক কিয়োদো এজেন্সির বরাতে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে টয়োটার গাড়ি বিক্রি আগের অর্থবছরের তুলনায় ১ শতাংশ বেড়ে ৯৬ লাখ ১০ হাজার ইউনিটে দাঁড়িয়েছে। এর আগে ২০১৬ অর্থবছরে ৯০ লাখ ৮ হাজার গাড়ি বিক্রির রেকর্ড ছিল টয়োটার।

এছাড়া জাপানভিত্তিক কোম্পানিটির বৈশ্বিক গাড়ি উৎপাদন ৬ দশমিক ৫ শতাংশ বেড়ে ৯১ লাখ ৩০ হাজার ইউনিটে দাঁড়িয়েছে।

করোনা মহামারী ও চিপ সংকটের ধাক্কা থেকে টয়োটা যে ঘুরে দাঁড়াচ্ছে সাম্প্রতিক উপাত্তে তা স্পষ্ট হয়ে উঠেছে। গত অর্থবছরে টয়োটার সর্বোচ্চ বিক্রীত গাড়ির মধ্যে বেশির ভাগই ছিল হাইব্রিড ও গ্যাসোলিন চালিত গাড়ি। সামনের দিনগুলোয় বিদ্যুচ্চালিত গাড়িতে (ইভি) জোর দেয়া হবে বলে জানান টয়োটার নতুন প্রেসিডেন্ট কোজি সাতো।