বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান বিউটিফুল মাইন্ড স্কুলের স্টুডেন্ট ফি অনলাইন ব্যাংকিং এবং মোবাইল অ্যাপ প্লাটফর্মের মাধ্যমে সংগ্রহের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া লিমিটেড। ব্যাংক এশিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এএনএম মাহফুজ এবং বিউটিফুল মাইন্ডের অধ্যক্ষ ড. শামীম মতিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।