ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চট্টগ্রাম উত্তর ও চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের কর্মকর্তাদের নিয়ে সম্প্রতি দিনব্যাপী ইনভেস্টমেন্ট প্রসিডিউর-বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ মোস্তফা খায়ের। অনুষ্ঠানে ব্যাংকের চট্টগ্রাম উত্তরের আঞ্চলিক প্রধান ও ইভিপি মোহাম্মদ হাফিজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণের আঞ্চলিক প্রধান ও ইভিপি মোহাম্মদ কামাল উদ্দিন, চট্টগ্রাম আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অনুষদ সদস্যসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।