এসবিএসি ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন (শামীম) এমপি। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে ব্যাংকের পরিচালক ও সাবেক চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা, মোহাম্মদ নাজমুল হক, সোহেল আহমেদ, মোহাম্মদ মাহবুবুর রহমান, স্বতন্ত্র পরিচালক প্রফেসর মো. মকবুল হোসেন ভুঁইয়া ও জিয়াউর রহমান জিয়া এফসিএ বিশেষ অতিথি ছিলেন। এছাড়া ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল আজীম, উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভুঁইয়া ও একেএম রাশেদুল হক চৌধুরীসহ বিভিন্ন বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক এবং উপশাখার ইনচার্জরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
এসবিএসি ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
এসবিএসি ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।










