প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। চলতি সপ্তাহেই করপোরেট ও প্রযুক্তি বিভাগের কর্মীদের ছাঁটাইয়ের পদক্ষেপ শুরু হবে। পরিকল্পনার সঙ্গে যুক্ত একটি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স। সংস্থাটির প্রায় ৩ শতাংশ করপোরেট কর্মী ছাঁটাইয়ের মুখোমুখি হতে যাচ্ছেন। এছাড়া ডিভাইস, মানবসম্পদ ও খুচরা বিভাগের কর্মীদের ছাঁটাই করার পরিকল্পনা করা হচ্ছে। সামষ্টিক অর্থনীতি নিয়ে অনিশ্চয়তায় ব্যয় সংকোচনের উদ্যোগের অংশ হিসেবে এ পদক্ষেপ নিচ্ছে মার্কিন প্রতিষ্ঠানটি। রয়টার্স