গ্রীর বিজনেস মিট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে পার্টনার ও চ্যানেল পার্টনাররা অংশ নিয়েছে। সম্মেলনের শুরুতে গ্রুপের চেয়ারম্যান মো. নুরুন নেওয়াজ অংশগ্রহণকারী ব্যবসায়িক পার্টনার ও অতিথিদের ধন্যবাদ জানান। তিনি দুই যুগেরও বেশি সময় বিশ্বসেরা গ্রী ব্র্যান্ডের ইলেকট্রনিকস পণ্যসামগ্রী দেশের গ্রাহকের কাছে প্রচার, প্রসার ও বিপণনের জন্য পার্টনার ও শুভানুধ্যায়ীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন ডিএমডি মোহাম্মদ নুরুচ্ছাপা বাবু। উপস্থিত ছিলেন গ্রী ব্র্যান্ডের দক্ষিণ এশিয়ার রেসিডেন্সিয়াল এসি প্রধান রাইয়ান চ্যুং ও সেন্ট্রাল এসি প্রধান জ্যাক্স রেন। সম্মেলনে আরো বক্তব্য দেন এমডি মো. নুরুল আমিন, ডিএমডি মো. নূরুল আফছার। —বিজ্ঞপ্তি