ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হোটেলের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে মেটলাইফ বাংলাদেশ। সম্প্রতি এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইন্টারকন্টিনেন্টাল ঢাকার পক্ষে উপস্থিত ছিলেন সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর রেজওয়ান মারুফ ও সেলস ম্যানেজার সাইফুল আলম। মেটলাইফ বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার নওফেল আনোয়ার, হেড অব ব্যাংকান্স্যুরেন্স আসিফ শামস এবং মার্কেটিং অ্যান্ড প্রডাক্টের ডেপুটি ম্যানেজার শিউলি আখতার।