বস্ত্র খাতের কোম্পানি এভিন্স টেক্সটাইলস লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১৮ দশমিক ৮৭ শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৪৪ কোটি ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে যা ছিল ৮ কোটি ৮০ লাখ ১০ হাজার টাকা। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে গত বৃহস্পতিবার এভিন্স টেক্সটাইলস শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১২ টাকা ৬০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ৯ টাকা ৪০ পয়সা থেকে ১২ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করে।
তথ্য অনুসারে, সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে এভিন্স টেক্সটাইলস বিনিয়োগকারীদের জন্য ২ দশমিক ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৯ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ১২ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৬৬ পয়সায়।
সর্বশেষ অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, এভিন্স টেক্সটাইলসের চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সমন্বিত ইপিএস হয়েছে ১ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে লোকসান ছিল ৩৬ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১২ টাকা ৬৫ পয়সা।
সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এভিন্স টেক্সটাইলস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১২ পয়সা। আগের হিসাব বছরে এ লোকসান ছিল দশমিক শূন্য ১ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ১২ টাকা ৭৭ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৩ টাকা ৯ পয়সায়।
৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এভিন্স টেক্সটাইলস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে দশমিক শূন্য ১ পয়সা।










