মহামারীর পর নিষেধাজ্ঞা সরিয়ে নিয়েছে চীন। ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশটির অর্থনীতি। সে সুযোগে ২০২২ সালে বেড়ে উঠছে সেখানকার বাতি উৎপাদন শিল্প। বেড়ে উঠছে লাইট, ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রপাতির বাজার। এমনটাই উঠে এসেছে ন্যাশনাল ডেভেলপমেন্ট ও রিফর্ম কমিশনের প্রকাশিত জরিপে। খবর ব্যাংকক পোস্ট
২০২২ সালে এ খাতে কোম্পানিগুলোর আয় দাঁড়িয়েছিল ২৪ ট্রিলিয়ন ইউয়ান বা ৩ দশমিক ৪৬ ট্রিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরে আয় ৫ দশমিক ৪ শতাংশ বেড়েছে। কোম্পানিগুলোয় এক বছরে সব মিলিয়ে আয় বেড়েছে ১ দশমিক ৫৩ ট্রিলিয়ন ইউয়ান। গত বছরের তুলনায় আয় বেড়েছে ৮ দশমিক ২ শতাংশ।
একই সময়ে খাতটিতে বেড়েছে উৎপাদন। বিশেষ করে ব্যাটারি উৎপাদন গত বছরের চেয়ে ১০ শতাংশ বেড়েছে। অন্যদিকে সোলার সেল বেড়েছে ৫০ শতাংশ। বাতি শিল্পের পণ্য রফতানির সূচকও ঊর্ধ্বমুখী। গত এক বছরে এ খাতে রফতানি ৪ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৫ হাজার ৩৫৪ কোটি ডলারে, যা চীনের মোট রফতানি আয়ের ২৬ দশমিক ৫ শতাংশ। সূচকের ঊর্ধ্বমুখিতা দেশটির অর্থনীতি পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন বিশ্লেষকরা।










